Monday, 31 July 2023

আমি ফালতু ছেলে

 এই মুহূর্তে আমার এমন পরিস্থিতি

যে কেউ আমাকে পছন্দ করছে না

আমি যেখানেই যাচ্ছি

যার কাছেই যাচ্ছি

যে কাজেই যাচ্ছি 

সেখানে আমাকে রিজেক্ট করে দিচ্ছে ।

আমার যোগ্যতা থাকা সত্ত্বেও

সবাই ভাবছে

আমি অযোগ্য

সবাই ভাবছে আমার দ্বারা কিছু হবে না।

আমি একজন ফালতু বেক্তি

আমাকে দেখে সবাই হাসা হাসি করছে 

আমাকে দেখে সবাই ঠাট্টা করছে 

সবাই ভাবছে এই লুজারটার দ্বারা আর কিছুই হবে না 

কি করবে এ লাইফে।

এতোদিন যখন কিছু করে দেখাতে পারেনি 

তাহলে আর কিছুই করতে পারবে না 

কি আর করবে ?

  শেষমেষ চা বিক্রি করবে বা লোকের দোকানে কাজ করবে ।



             লোকের এইসব কথা শুনতে শুনতে

  আমি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছি 

  হ্যা আমি নিজেই বিশ্বাস করে নিয়েছি 

  যে সত্যিই আমার দ্বারা মনে হয় কিছুই হবে না    

আমি এখণ নিজেকে অপদার্থ ভাবছি 

আমি কম চেষ্টা করিনি 

তবুও আমি জীবন যুদ্ধে হেরে গেছি 

কারণ Luck বা সৌভাগ্য বলে কথাটা আছে 

সেটা কোনো দিনই আমার সাথে ছিল না 

           দুর্ভাগ্য 

           রিজেকশন

           লোকের গালাগালি 

এরাই আমার নিত্য দিনের সঙ্গী 

          হতাশা 

          আর ডিপ্রেশন

   এখন আমার বেস্ট ফ্রেন্ড

তাই মাঝে মাঝে মনে হয়

হ্যা আমি হেরে গেছি মাঝে মাঝে মনে হয় এখানেই বুঝি সব শেষ 

মাঝে মাঝে মনে হয় 

সবাইকে ছেড়ে চলে যাবো 

অজানা কোনো দেশে 

শেষ করে দেবো নিজেকে 


                  আত্মহত্যা করবো



                            কিন্তু না 


Picture abhi baki hai mere dost 

Or harkar jitne waloko toh bajigar kahte hai


 আর একবার শেষ চেষ্টা করবো

 আর একবার উঠে দারাবো

 আর একবার ঘুরে দাঁড়াবো লড়াইটা এখনো চলতে থাকবে 


শত রিজেকশন এলেও

শত কষ্ট হলেও 

মাঠ ছেড়ে পালাবো না 

আর একবার যদি আমি মাঠে টিকে যায় 

তাহলে ট্রফি নিয়েই বাড়ি ফিরবো

এই রিজেকশনের জবাব আমি 

মুখে বলে না

কাজে করে দেখাবো


    কথায় বলে

হাতি যখন গাড্ডায় পড়ে তখন ব্যাঙও এসে লাথি মারে 

কিন্তু এটা ভুলে যেওনা 

যে , দিন আমারও আসবে 

সময় আমারও হবে 

সেই দিন এই অপমানের জবাব

এই রিজেকশনের জবাব 

আমি পাই টু পাই হিসাব করে দেবো 


          প্রস্তুত থেকো


তুমি কি ভাবছো

তোমার রিজেকশনে আমি হেরে যাবো

আমি দুর্বল হয়ে যাবো


          না


এটা তোমার ভুল ধারণা 

তোমার রিজেকশনই আমাকে শক্ত বানিয়ে দিচ্ছে

তোমার রিজেকশনই আমাকে দুর্ভেদ্য বানিয়ে দিচ্ছে 


         বস আমি হারতে আসিনি 

         আমি লড়তে এসেছি 

আর এই লড়াই জেতার আগে পর্যন্ত চলবে 

চাইলেই যদি সব কিছু পেয়ে যায় 

তাহলে জীবনের গুরুত্বটা বুঝতে পারবেনা ।

কষ্ট করে পেলে 

সেই জিনিসের গুরুত্ব বোঝা যায় 

আজ আমার খারাপ দিনে 

আমি অনেক কিছু শিখেছি

আজ আমার খারাপ দিনে 

আমি অনেক কিছু দেখেছি 

আজ আমার খারাপ দিনে 

কে আপন কে পর চিনেছি 

মুখোশের আড়ালের মানুষ গুলোর 

     আসল রূপ 

     আসল চেহরা 

আমি দেখেছি 

আমার লাইফের ভালো জিনিসগুলো যেমন 

আমি গর্বের সাথে গ্রহণ করেছি 

                            ঠিক তেমনি

আমার লাইফের খারাপ পরিস্থিতিকে 

আমি চ্যালেঞ্জের সাথে একসেপ্ট করে নিলাম 


আজ থেকে আর রিজেকশনের ভয় পাবো না

আজ থেকে এই রিজেকশন গুলোকে 

সফলতার সিড়ি বানিয়ে ব্যাবহার করবো 

আমি জানি সারা পৃথিবী একদিকে 

আর আমি একা একদিকে 

তবুও আমি ভয় পাব না 

তবুও আমি পিছিয়ে আসবি না


  কারণ কি জানো ??


                     Because 

             I am a super hero 

আমি ফালতু ছেলে

 এই মুহূর্তে আমার এমন পরিস্থিতি যে কেউ আমাকে পছন্দ করছে না আমি যেখানেই যাচ্ছি যার কাছেই যাচ্ছি যে কাজেই যাচ্ছি  সেখানে আমাকে রিজেক্ট করে দিচ...