Monday, 31 July 2023

আমি ফালতু ছেলে

 এই মুহূর্তে আমার এমন পরিস্থিতি

যে কেউ আমাকে পছন্দ করছে না

আমি যেখানেই যাচ্ছি

যার কাছেই যাচ্ছি

যে কাজেই যাচ্ছি 

সেখানে আমাকে রিজেক্ট করে দিচ্ছে ।

আমার যোগ্যতা থাকা সত্ত্বেও

সবাই ভাবছে

আমি অযোগ্য

সবাই ভাবছে আমার দ্বারা কিছু হবে না।

আমি একজন ফালতু বেক্তি

আমাকে দেখে সবাই হাসা হাসি করছে 

আমাকে দেখে সবাই ঠাট্টা করছে 

সবাই ভাবছে এই লুজারটার দ্বারা আর কিছুই হবে না 

কি করবে এ লাইফে।

এতোদিন যখন কিছু করে দেখাতে পারেনি 

তাহলে আর কিছুই করতে পারবে না 

কি আর করবে ?

  শেষমেষ চা বিক্রি করবে বা লোকের দোকানে কাজ করবে ।



             লোকের এইসব কথা শুনতে শুনতে

  আমি আস্তে আস্তে ডিপ্রেশনে চলে যাচ্ছি 

  হ্যা আমি নিজেই বিশ্বাস করে নিয়েছি 

  যে সত্যিই আমার দ্বারা মনে হয় কিছুই হবে না    

আমি এখণ নিজেকে অপদার্থ ভাবছি 

আমি কম চেষ্টা করিনি 

তবুও আমি জীবন যুদ্ধে হেরে গেছি 

কারণ Luck বা সৌভাগ্য বলে কথাটা আছে 

সেটা কোনো দিনই আমার সাথে ছিল না 

           দুর্ভাগ্য 

           রিজেকশন

           লোকের গালাগালি 

এরাই আমার নিত্য দিনের সঙ্গী 

          হতাশা 

          আর ডিপ্রেশন

   এখন আমার বেস্ট ফ্রেন্ড

তাই মাঝে মাঝে মনে হয়

হ্যা আমি হেরে গেছি মাঝে মাঝে মনে হয় এখানেই বুঝি সব শেষ 

মাঝে মাঝে মনে হয় 

সবাইকে ছেড়ে চলে যাবো 

অজানা কোনো দেশে 

শেষ করে দেবো নিজেকে 


                  আত্মহত্যা করবো



                            কিন্তু না 


Picture abhi baki hai mere dost 

Or harkar jitne waloko toh bajigar kahte hai


 আর একবার শেষ চেষ্টা করবো

 আর একবার উঠে দারাবো

 আর একবার ঘুরে দাঁড়াবো লড়াইটা এখনো চলতে থাকবে 


শত রিজেকশন এলেও

শত কষ্ট হলেও 

মাঠ ছেড়ে পালাবো না 

আর একবার যদি আমি মাঠে টিকে যায় 

তাহলে ট্রফি নিয়েই বাড়ি ফিরবো

এই রিজেকশনের জবাব আমি 

মুখে বলে না

কাজে করে দেখাবো


    কথায় বলে

হাতি যখন গাড্ডায় পড়ে তখন ব্যাঙও এসে লাথি মারে 

কিন্তু এটা ভুলে যেওনা 

যে , দিন আমারও আসবে 

সময় আমারও হবে 

সেই দিন এই অপমানের জবাব

এই রিজেকশনের জবাব 

আমি পাই টু পাই হিসাব করে দেবো 


          প্রস্তুত থেকো


তুমি কি ভাবছো

তোমার রিজেকশনে আমি হেরে যাবো

আমি দুর্বল হয়ে যাবো


          না


এটা তোমার ভুল ধারণা 

তোমার রিজেকশনই আমাকে শক্ত বানিয়ে দিচ্ছে

তোমার রিজেকশনই আমাকে দুর্ভেদ্য বানিয়ে দিচ্ছে 


         বস আমি হারতে আসিনি 

         আমি লড়তে এসেছি 

আর এই লড়াই জেতার আগে পর্যন্ত চলবে 

চাইলেই যদি সব কিছু পেয়ে যায় 

তাহলে জীবনের গুরুত্বটা বুঝতে পারবেনা ।

কষ্ট করে পেলে 

সেই জিনিসের গুরুত্ব বোঝা যায় 

আজ আমার খারাপ দিনে 

আমি অনেক কিছু শিখেছি

আজ আমার খারাপ দিনে 

আমি অনেক কিছু দেখেছি 

আজ আমার খারাপ দিনে 

কে আপন কে পর চিনেছি 

মুখোশের আড়ালের মানুষ গুলোর 

     আসল রূপ 

     আসল চেহরা 

আমি দেখেছি 

আমার লাইফের ভালো জিনিসগুলো যেমন 

আমি গর্বের সাথে গ্রহণ করেছি 

                            ঠিক তেমনি

আমার লাইফের খারাপ পরিস্থিতিকে 

আমি চ্যালেঞ্জের সাথে একসেপ্ট করে নিলাম 


আজ থেকে আর রিজেকশনের ভয় পাবো না

আজ থেকে এই রিজেকশন গুলোকে 

সফলতার সিড়ি বানিয়ে ব্যাবহার করবো 

আমি জানি সারা পৃথিবী একদিকে 

আর আমি একা একদিকে 

তবুও আমি ভয় পাব না 

তবুও আমি পিছিয়ে আসবি না


  কারণ কি জানো ??


                     Because 

             I am a super hero 

Monday, 13 April 2020

Village friends vs school friends



পুরো পোষ্টটি পড়ার অনুরোধ রইলো আপনাদের।

ছোটো বেলার বন্ধু  VS  স্কুল এর নতুন বন্ধু


ছোটবেলা থেকেই ছিলাম বন্ধুপ্রেমী । ছোটবেলায়  গ্রামের বন্ধুদের সাথে খেলাধুলা করে মজা করতাম । আমরা বড়ো হওয়ার সাথে সাথে স্কুল যেতে শুরু করি। আর সেখানে নতুন নতুন বন্ধু তৈরি হই । তাদের সাথে মজা শুরু হই । আর যখন উচু ক্লাস a উঠতে শুরু করি তখন সেই বন্ধু সেই স্কুল থেকে অন্য স্কুল চলে যাই আবার নতুন বন্ধু ও আসে । তাদের সাথেও মজা শুরু হই । তখন আমাদের কাছে অনেক বন্ধু থাকে আর তাদের সাথে মজা করাটাই ভালো লাগতো। তাদের মধ্যে অনেক বন্ধু দের সাথে আড্ডাও দিতাম । এদিকে ছোটবেলার বন্ধুদের সাথে মেলামেশা টা আর আগের মতো হতো না । যখন মাধ্যমিক শুরু হই তখন অনেক বন্ধু আমাদের সাথে সময় দিতে শুরু করে।
          আর দিবেই না কেনো যে পড়াশুনাই ভালো তার মনটা তো বন্ধুপ্রেমী , তার সাথে মেলামেশা করে পরীক্ষাতে পাস তো করতেই হবে। বন্ধুর যা হই দেখা যাবে । তারা এই ভাবনা শুরু করে । আর শুরু করবেই না কেনো সে তো নিজের স্বার্থের জন্য এমন করছে না বন্ধুর সার্থের জন্য নয় । আর যখন স্বার্থ পুরুন তখন সেই বন্ধু ত কে আর চিনতে পারেনা । সেই বন্ধু ইয়ারকিতেও নিজের সঙ্গে তার আউকাত মেলায়। কেননা আমরা তো ছোট পরিবারের ছেলে । তারা যদি আমাদের সাথে থাকে তাহলে তার সন্মান তো আর থাকবে না ।
আমরা ছোট পরিবারের ছেলে আমাদের সেই কথা গুলো মানিয়ে নিতে হই ।আবার কোনো বন্ধুর সাথে আগে ঝগড়া হয়েছিল সে যদি নিজের মনের মত ফিরে আসে তাহলে আমরা নিজেকে ধন্নবলে মনে করতে শুরু করি ।
             মনটা তখনই ভেঙ্গে পরে যখন সেই ছেলেটা যাকে আমরা প্রিয় বন্ধু ভেবে ছিলাম সে যখন নিজের আউকা ত বড়ো বলে মনে করে , আমাদের কোনো কিছু ভাবেই না । কারণ আমরাতো তাদের বড়ো পরিবারের ছেলে না , আমরাতো ছোট পরিবারের। আর আমাদের মত wb আর ছোটো পরিবারের ছেলের বন্ধু প্রেম ভেঙ্গে পড়ে তখন wbcs করে । আর নিজের ভবিষ্যত নিয়ে চিন্তা করতে শুরু করে ।
              যখন আমরা স্কুল জীবন ছেড়ে সময় কাটাই তখন সেই ছোটো বেলার বন্ধুরা আমাদের সঙ্গে থাকে । তখন আমাদের মনে তাদের ভাবনা শুরু হই । যে আমরা সেই স্বার্থ পর বন্ধুর জন্য আমরা এত ভালো বন্ধু দের সমই দিতে পারিনি ।
           ছোটবেলার বন্ধুরা হইতো আমাদের পেছনে অতটা দাওড়াইনি , হইতো আমাদের পেছনে খরচা করতে পারিনি কিন্তু সেই স্বার্থ পর বন্ধুদের মত করো মন ভাঙ্গিনি । 


        তো বন্ধুরা কোনো বন্ধুর মনটা ভাঙো না । সেই হইতো ছোটো বেলার হক অথবা স্কুল এর নতুন বন্ধু হক । তোমার একটা মন ভাঙার মতো কথা তার পুরো জীবন নষ্ট করতে পারে । তুমি যদি তাকে সময় না দিয়ে পারো তাও চলবে কিন্তু যদি তার মন ভাঙো তাহলে তার পুরো জীবন নষ্ট হতে পারে । তো বন্ধুদের কোনো কথা বলার আগে একটু ভেবে বলবে । আর যদি তুমি ভাব বন্ধুতা ছোটো পরিবার তার সাথে থাকলে আমার সন্মান নষ্ট হতে যাবে এটা কখনই ভাবেনা ।
কারণ একটা বই একটা বন্ধুর সমান হতে পারে কিন্তু একটা বন্ধু একটা পুরো লাইব্রেরী সমান ।




ইতি
MD MASRUD SEKH

Saturday, 11 April 2020

কাল কাল বলে ফাঁকি দেওয়া ছাত্রছাত্রীদের জন্য উত্তর ।

ছাত্রছাত্রীদের কথা:-

না,আজকে থাক।
কাল থেকে পড়বো,রাতে pubg তে ফুলমাস্টি হবে,চল বন্ধুদের সাথেই আড্ডা দিই। ............
না আজকেও থাক , কাল থেকে পড়বো। আজকে tiktok করি ,বন্ধুদের সাথে চ্যাট করতে হবে , পড়াশুনা কাল থেকে দেখা যাবে । যা হবে হবে দেখা যাবে ।.........

Motivation speech :-


অ্যাবে গাঁধা কাল কাল বলে কাকে ফাঁকি দিচ্ছিস , তোর বন্ধুদের ,না আমাকে ,না তোর বাবামাকে । গাধা , হা তোকেই বলছি  , গাধা তুই নিজেকেই ফাঁকি দিচ্ছিস । 
আর কত কাল কাল করবি বে । একটা কথা মনে রাখ , কাজের সময় কেউ তোর সঙ্গে দিবেনা । কারণ সবাই তো নিজের স্বার্থে আছে । এই পৃথিবীতে একা থাকতে শিখ ।  তুই কাকে দেখে ডরিস । তোর প্রতিবেশী দের দেখে না আরও কাও কে দেখে না তোর বন্ধুদের । 
আর একটা কথা মনে রাখবি , " পাশে দাড়িয়ে ভরসা দেওয়ার লোক নেই ,সামনে দাড়িয়ে পথ দেখানোর লোক নেই , কিন্তু পেছনে দাড়িয়ে সমালোচনা করার লোক অনেক আছে । 
জীবনে সাফল্য আসলে সবার হাত তালি পরে , কিন্তু বার্থ হলে সবার গালি পরে । আর তুই ব্যর্থ দেখে ডরিস না কারণ বর্থই হলো একমাত্র সাফল্যের কারণ । 
             তাই কাল কাল বলে আর নিজেকে ফাঁকি না দিয়ে নিজেকে তৈরি করতে শিখ । একটা কথা তো জানিস পরিশ্রমের ফল সবসমই মিষ্টি হয়। তাই কঠোর পরিশ্রম করতে শিখ । 

       ইতি 

IF YOU HAVE INTERESTED IN THIS BLOG LET'S VIEW MY WEBSITE , HIT LIKE AND COMMENT and follow and support me .

Friday, 10 April 2020

আমি কী সত্যিই সুখী ? ......

( জীবন ):-

*জীবনটা অনেক সুন্দর , তুমি হয়ত তোমার জীবনটাকে কাছ থেকে অনুভব করে দেখনি।
*জীবনটা অনেক কল্পনামোয় , তুমি হয়ত নিজের সাথে বসে কোনো দিন গল্প করনি । নিজের সুখ দুঃখের কথা নিজেকে বলনি ।
* জীবনটা অনেক বাস্তবতাই ভরা , তুমি হয়ত সাহস করে এক পা বাড়াও নি ।
* জীবনটা একটা গল্প , তুমি হয়ত সেই গল্পের এক লাইন ও লেখনী ।
* জীবনটা অনেক বিচিত্রম়য়, জীবন একটা উপহার, একটা কবিতা , একটা গল্প , একটা অনুভুতি , একটা দায়িত্ব ।
* হতে পারে জীবনটা তোমার কাছে কষ্ট , কিন্তু আমার কাছে আনন্দ ।
হতে পারে তোমার কাছে কান্না , কিন্তু আমার কাছে হাসি, হতে পারে তোমার কাছে যন্ত্রণা , কিন্তু আমার কাছে সুখে ।
* তুমি যন্ত্রণা ভুগছি তার মানে তুমি আরও চাইছো । তুমি চাইছো তোমার কাছে যেন সব কিছু থাকে , বাড়ি , গাড়ি , টাকা, পয়সা, নাম , জোস , everything .
" তুমি চাইছ, সবকিছু যেন একেবারে আরাম ও মজার হয়। একদম ঠিক ,একেবারে নিখুঁত ,একেবারে নির্ভেজাল , আর এদিকে আমি খুশি
* লাইফ আর প্রত্যেক টা জিনিসকে আমি উপভোগ করি ।
আমার কাছে যতটুকু আছে , তাতেই আমি খুশি থাকি ।
 * তোমার মত আমি বাবার পয়সাই KTM চাইনা। আমি আমার ভাঙ্গা সাইকেল নিয়ে যথেষ্ট সুখী ।
Dslr এর দরকার নেই । আমার ফোনের ক্যামেরাতেই যথেষ্ট ভালো ফটো ওঠে । তোমার মতো iphone এর দরকার নেই , আমার এই ছোট android ফোনেই সুন্দর গেম খেলা যাই , মুভি দেখা যায় , ভিডিও অডিও সব রেকর্ড করা যাই ।
*  তোমার মত অট্টালিকার প্রয়োজন নেই ।আমার ছোট ঘরে রাতে চাঁদের আলো ঢুকলেই যথেষ্ট ।
 তোমার মতো সিসিডি, পিজ্জা হার্ট, ডমিনোস এসব আমার চাইনা ,মনের মাথাই কাকর ঢোকানোর এক কাপ চা আর প্রিয় মানুষটার সাথে বিকেলে ফুচকা খাওয়া এতেই আমি অনেক অনেক খুশি ।
আর কেনই বা খুশি থাকবেনা , এই তো জীবন , ওতো কষ্ট পেয়ে কি লাভ , যেটা নেই সেটা ভেবে অযথা সময় নষ্ট করে লাভ নেই ।
যেটা আছে সেটা নিয়েই খুশি থেকো , দেখবে জীবনটা অনেক সুন্দর হবে ।
* আমি জানি আমাদের চাওয়া পাওয়ার শেষ নেই , কিন্তু তবুও আমাদের অনেক কিছু ট্যাগ করতে হয় । এবং শেষ ট্যাগ কে মেনেও নিতে হবে ।
* তুমি ভাবছো আমি দুর্ভাগ্যবান , কিন্তু তুমি দুর্ভাগ্যবান ও নও আর সৌভাগ্যবান ও নও । তুমি এখন তোমার কর্মের ফল ভোগ করছো । তুমি আগামীতে যা করেছ তার ফল আখিন ভোগ করছো , আর এক্ষণ যা করছো তার ফল তুমি ভবিষ্যতে পাবে ।
* দুঃখ কষ্ট নিয়েই তো জীবন, দুঃখ আছে বলেইতো আমরা সুখের মর্যাদাটা বুঝতে পারি , খারাপ আছে বলেইতো , ভালো জিনিসের গুরুত্বটা দিয়ে থাকি ।
* জীবনটা অনেক ছোট আবার অনেক বড়ও । ।
* তোমার পৃথিবীতে তুমিই রাজা আর আমার পৃথিবীতে আমি ।
* আর যদি তুমি তোমার ছোটখাটো বিষয়ে কষ্ট পেতে থাকি ,টেনশন করতে থাক । তাহলে তুমি সারাটা জীবন দুঃখেই থেকে যাবে । আর যদি নিজের চাওয়া পাওয়া , আর সার্থকে সংকীর্ণ করে নিয়ে আসতে পারো তাহলে তোমার মতো সুখী মানুষ এই পৃথিবীতে আর কেউ হবেনা ।
* * একটা জিনিস সবসময় মাথায় রাখবে , তুমি কষ্ট পেলে , সেটা দেখে কেউ কষ্ট পাবেনা । তোমার কষ্ট তোমার ,
তাই ওতো না ভেবে আনন্দের সাথে জীবনটাকে উপভোগ করো , কষ্ট যতই বড় হোকনা কেন , তার সবথেকে বড়ো ওষুধ হলো আনন্দের সাথে ঠোঁটের কোনায় একটু করে মুচকি হাসি ।

  ইতি
 তোমাদের বন্ধু
MASRUD
 * জীবনটা সবাই আনন্দের সাথে উপভোগ করো কেননা এই জীবনটা খুব তুচ্ছ ।

আমি ফালতু ছেলে

 এই মুহূর্তে আমার এমন পরিস্থিতি যে কেউ আমাকে পছন্দ করছে না আমি যেখানেই যাচ্ছি যার কাছেই যাচ্ছি যে কাজেই যাচ্ছি  সেখানে আমাকে রিজেক্ট করে দিচ...